ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

জামালপুর সদর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ)  বিকাল থেকে ইফতারের সময় পর্যন্ত ফুলবাড়ীয়া পুরাতন ইদগাহ মাঠে জামালপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্টিত হয়। জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফির সভাপতিত্বে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাননীয় সংসদ সদস্য জামালপুর সদর- ৫ আসনের এমপি  এড. শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন  প্রধান অতিথির বক্তব্য রাখেন। 


সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন মিলন এর সঞ্চালনায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জেলা যুবদলের আহবায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।


এ সময় জেলা বিএনপির সাজ্জাদ হোসেন পল্টন,  সদর উপজেলা বিএনপির সহ সভাপতি মোকসেদুর রহমান হারুন,উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য কাজী মশিউর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম সুমিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন সহ সদরের প্রতিটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑